ডিমলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও  সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর ডিমলায় তিনটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২১ শে আগষ্ট (বৃহস্পতিবার) দুপর ৩টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত তিন ইউনিয়নের চেয়ারম্যান ও ডিমলা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় তিন ইউনিয়নের সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনটি ইউনিয়নের ২৭ জন সাধারন সদস্য ও ০৯ জন সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা। ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, ৫নং গয়াবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মোঃ শরিফ ইবনে ফয়সাল মুন (স্বতন্ত্র), ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সাহিন (স্বতন্ত্র) ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…