ঠাকুরগাঁওয়ে ভোরের শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে শীতের আগমনী

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি :

মাঝরাতে মৃদু বাতাসে শরীরে ঠাণ্ডা লেগে যায়। ভোরের কুয়াশার শিশির ভেজা ঘাস দেখা যায়। হয়তো আর কিছুদিন পর ঠাণ্ডার প্রভাব ধীরে ধীরে বাড়বে বলে মনে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে রোদ-বৃষ্টির শেষ শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতে কিছু নিচু জমির শাকসবজির ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়া উঁচু-নিচু জমির সবজি চাষে বৃষ্টির পানি ও শীতের কারণে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে । কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মীরা কারিগরি সহায়তাসহ বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন।আবহাওয়া অনুকূলে থাকলে আগাম শীতকালীন সবজি বাম্পার ফলন হবে বলে আশা করে কৃষি বিভাগ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ…