জামালপুরে কুটামনি উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণী ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় দশম শ্রেণি বিজয়ী

নিপুন জাকারিয়া :—

জামালপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের কুটামনি উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণী ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দশম শ্রেণী বনাম নবম শ্রেণী।

খেলায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন। তিনি বলেন, নেশা মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। কেন্দুয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, পাঠদান ও রেজাল্ট এর দিক থেকে কুটামনি উচ্চ বিদ্যালয় এগিয়ে। এ স্কুলের শিক্ষক ও ছাত্ররা সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। খেলাধুলা মন ও দেহকে সুস্থ রাখে। সকল প্রকার অপরাধ কর্মকান্ড থেকে শিক্ষার্থীদের দুরে রাখে। তাই আসা রাখি সুন্দর ভাবে আমরা সকলে খেলাটি উপভোগ করবো।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন, কুটামনি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক খোরশীদ আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান হামিদী, কুটামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রানী দে,
কেন্দুয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন, কেন্দুয়ার ৬ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি মোহাম্মদ সাজু , সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ অনেক।

খেলায় ট্রাই ব্রেকার এর মাধ্যমে দশম শ্রেণি ১-০ গোলে নবম শ্রেণিকে পরাজিত করে। ফাইনাল খেলাটি রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন, নিজামুল হক। ফাইনাল খেলার ধারাভাষ্য হিসেবে পরিচালনা করেন, শিক্ষক কামাল উদ্দিন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সংখ্যালুঘু হিন্দু পরিবারের জমি হাতানোর পায়তারা জমির বৈধ মালিকানার ক্ষেত্রে সঠিক রেকর্ডসহ দলিলের সত্যতা ও ধারাবাহিকতা যাচাই প্রয়োজন

    কামরুল হাসান ঃ জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভালুকা গ্রামের একটি সংখ্যালঘু হিন্দু পরিবারকে বসতভিটাসহ এলাকা থেকে উচ্ছেদ করার পায়তারা চলছে। একটি প্রভাবশালী মহল ইতোমধ্যেই হিন্দু পরিবারটির ৯০ শতাংশ জমি…

    চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বিগ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা-চাকপাড়া বিগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চাকপাড়া ক্রিকেট টিম ও ইউনিটি স্পোর্টস ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এসময় উপস্থিত দর্শকদের…