জয়পুরহাটে মজিবর হত্যা মামলায় দুই ভাই সহ তিন জনের মৃত্যুদণ্ড

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাট
জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইসহ তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ওই মামলায় অন্য একটি ধারায় তাদের ১০ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাফু ওরফে ইয়ারব হোসেন, আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের মৃত জাবদুলের ছেলে লুৎফর রহমান। আসামিরা সবাই পলাতক রয়েছেন।
মামলার বিরণে জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ বাড়ির শয়ন ঘরে ঘুমিয়ে ছিল। সেসময় একটি দস্যুদল বাড়ির প্রাচীর টপকিয়ে মজিবরের ঘরে প্রবেশ করে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় মজিবরকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…