চিলাহাটিতে নির্মাণ কাজ পরিদর্শন করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সাবেক রেলসচিব

রবিউল ইসলাম, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলার চিলাহাটিতে নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশন, ফুটওভার ব্রিজ, নির্মাণাধীন দ্বিতীয় প্ল্যাটফর্ম ও চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ পরিদর্শন করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব সেলিম রেজা। সোমবার বিকালে তিনি গ্যাংকার যোগে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে হলদিবাড়ি সীমান্ত গেট (বাংলাদেশ অংশে) পরিদর্শন করেন‌। এ সময় ডোমার উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…