চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল ঘোষকে বদলি

মোঃ মাইনুল ইসলাম লাল্টু
সিনিয়র ষ্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষকে নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আগামী ১২ মার্চের মধ্যে হস্তান্তর করতে হবে। অন্যথায় ১৩ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এ আদেশ জারি করা হলো।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন – মো. নূরুল ইসলাম বুলবুল 

    * জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে – ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর…