চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ-২০২৪

সরওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের ব্যবস্থাপনায়, ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়া’র সৌজন্যে ও ৯ বীর (মেকানাইজড) এর আয়োজনে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে ৪ শো দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি, মেজর মোঃ রাগীব আসেফ, লেঃ সৈয়দ রিজওয়ান আহমেদ অনিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    জলঢাকায় প্রেসক্লাবের কম্বল বিতরণ

    তহমিদার রহমান মিলন জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। উক্ত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন…

    চাঁপাইনবাবগঞ্জে নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

    ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র আয়োজনে, আন্ধেরী হিল্ল্ফি বন জার্মানী (ANDHERI HILEF Bonn. Germany) এর অর্থায়নে ও দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনব্যাপী…