চাঁপাইনবাবগঞ্জে নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জে নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র আয়োজনে, আন্ধেরী হিল্ল্ফি বন জার্মানী (ANDHERI HILEF Bonn. Germany) এর অর্থায়নে ও দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ওই হাসপাতালের পক্ষ থেকে চক্ষু শিবিরে দুইশত ৫০ জন দুঃস্থ চক্ষু রোগীকে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কালিনগর দাখিল মাদ্রাসায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক ও নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাওঃ আবুল বাসারের সঞ্চালনায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, সভাপতি কালিনগর দাখিল মাদ্রাসা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল করিম, চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ ফিরোজ কবির, উক্ত মাদ্রাসার সদস্য মাহবুবুর রহমান, কালিনগর হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ গোলাম কবির প্রমূখ।

দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালের ডা. শিবিরে আসা রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদান করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    জলঢাকায় প্রেসক্লাবের কম্বল বিতরণ

    তহমিদার রহমান মিলন জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। উক্ত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন…

    পোমরা আগুনে ক্ষতিগ্রস্ত ও ইনজুরি শিক্ষার্থী পাশে জামায়াতে ইসলামী!

    নেজাম উদ্দিন- রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়নে গত নভেম্বর মাসে পারিবারিক রান্না কাজের সময় নিজগৃহে গ্যাস সিল্ডিনডারে বিস্ফারণ ঘটে এতে গৃহবধু নাহিদা আকতার সুমি ও তার ৬ বছরের মেয়ে…