চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিস্তল, গুলি, ও ম্যাগাজিন সহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদে বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুল্লাহ প্রান্ত (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার(২৫ আগস্ট) দুপুরে সোনামসজিদ বিওপিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে বৃহস্পতিবার(২৫ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় আম বাগানে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে।
সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় আম বাগান দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় অস্ত্র পাচার হচ্ছে।এর প্রেক্ষিতে একটি বিশেষ টহল দল গাজীমুলের আমবাগানে ওঁৎ পেতে থাকে বিজিবির সদস্যরা।
এসময় একটি অটোরিকশা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুল্লাহ প্রান্ত গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ প্রান্ত জানিয়েছেন ফরিদপুর থেকে অস্ত্র কিনতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসেছিলেন তিনি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…