চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে

চাঁপাইনবাবগঞ্জে চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুস সামাদ। সোমবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ওই প্রতারককে আটক করে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনায় প্রলোভন দেয়া ভুয়া কার্ড প্রদানকারী সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কামারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি নিজেকে ইউনিয়ন পরিষদের বিকল্প উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেন। এমন ঘটনায় পুরো গ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা জানায়, প্রতারক সামাদ চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প দেয়ার নামে তাদের কাছ থেকে জনপ্রতি ৩ থেকে ২৫ হাজার করে টাকা নেন। টাকার বিনিময়ে তাদের একটি করে বিভিন্ন সেবার কার্ড দেওয়ার আশ্বাস দেন। এই কার্ডটি নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প তুলতে পারবে বলে জানান, ভুক্তভোগীরা। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনিশ্চিত প্রহর গুনছিলো ভুক্তভোগীরা। আবারও অসচ্ছল মানুষদের প্রতারণা করতে গেলে বিক্ষুব্ধ জনতা প্রতারক আব্দুস সামাদকে আটক করে।
তবে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, কেবলমাত্র প্রতারক আব্দুস সামাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। নিশ্চয়ই এর পেছনে আরও কেউ রয়েছে। হতে পারে বড় একটি চক্র কাজ করছে এর পেছনে। তাই এদের ধরে অনুসন্ধান করলে বড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে।
এ বিষয়ে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী বলেন, এমন ঘটনা ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট করেছে। আব্দুস সামাদ একজন প্রতারক। এ ঘটনার সাথে ইউনিয়নের কোন মেম্বার জড়িত নয়। এই প্রতারণার দায় ইউনিয়ন পরিষদ বহন করবে না।
/
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত…