ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা-চাকপাড়া বিগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চাকপাড়া ক্রিকেট টিম ও ইউনিটি স্পোর্টস ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এসময় উপস্থিত দর্শকদের জন্য উন্মুক্ত খেলায় উৎসব মূখর পরিবেশে হাজারো দর্শকদের বাঁধভাঙা উল্লাস দেখা যায়। খেলা শুরুর আগেই পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পরে চরবাগডাঙ্গা-মালবাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ইউনিয়ন পরিষদের ছাদ সহ বিভিন্ন গাছের ডালে উঠে উৎসুক জনতাকে খেলা উপভোগ করতে দেখা যায়।
বুধবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে চাকপাড়া যুব সমাজ এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করেন।
চরবাগডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে, ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ নুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন, মোঃ তসিকুল ইসলাম, সাবেক, চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ। মোঃ নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন, মোঃ তাজিবুর রহমান, চেয়ারম্যান, আরপি এলিগেন্স। মোঃ সালাউদ্দীন, চেয়ারম্যান, এ্যাপোলো হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন, মোঃ জুয়েল রানা, সদস্য, ৩নং ওয়ার্ড চরবাগডাঙ্গা ইউ.পি। মোঃ রফিকুল ইসলাম, সদস্য, ২নং ওয়ার্ড চরবাগডাঙ্গা ইউ.পি। মোঃ মাঝারুল ইসলাম, সদস্য, ৯নং ওয়ার্ড চরবাগডাঙ্গা ইউ.পি। মোঃ আসরাফুল হক সুকুদ্দী, সাবেক সদস্য, শুখনাপাড়া প্রমূখ।
পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন চকপাড়া ক্রিকেট টিমকে ফ্রিজ পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল ইউনিটি স্পোর্টস ক্লাব টিমের হাতেও ৩২” এল ই ডি টেলিভিশন পুরষ্কার তুলে দেয়া হয়।
উপজেলার রানিহাটী ইউনিয়নের নামোগ্রাম থেকে খেলা দেখতে আসা দর্শক রুমেট বলেন, দীর্ঘদিন পরে বিলুপ্তপ্রায় গ্রামীন ঐতিহ্যবাহী ক্রিকেট খেলা দেখে অনেক আনন্দ পেয়েছি। গ্রাম বাংলায় নিয়মিত ক্রিকেট সহ বিভিন্ন ব্যতিক্রমী, ঐতিহ্যবাহী খেলা আয়োজনের দাবি জানান।
খেলা পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ ইউসুফ আলী বলেন, দর্শকদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি, অতিথি ও আয়োজক কমিটির সার্বিক সহযোগিতা পেলে চেষ্টা করবো প্রতি বছর ক্রিকেট খেলার ফাঁকে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার আয়োজন করার।
প্রধান অতিথি সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, গ্রামীন জণপদে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। এই এলাকায় মাদক নিয়ে বদনাম আছে, আপনাদের সহযোগিতা পেলে সবাইকে নিয়ে মাদক নির্মূল করতে চাই। দলমত নির্বিশেষে সবার পাশে থেকে কাজ করে যেতে চাই। তিনি তার ক্ষমতাসীন আমলে চরবাগডাঙ্গা এলাকায় বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
এসময় খেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সহ অর্ধশত সদস্য উপস্থিত থেকে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করেন।







