চবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে

মাসুম বিল্লাহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে অব্যাহত আছে। প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বহনকারী বাসগুলো নির্ধারিত পয়েন্ট থেকে যথানিয়মে ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করছে এবং বিকেলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি ক্যাম্পাস ছেড়ে স্ব স্ব গন্তব্যে পৌঁছাচ্ছে। প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হচ্ছে এবং নির্ধারিত ক্লাশসমূহ স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে। প্রশাসনের নির্ধারিত সভাগুলো যথারীতি নির্ধারিত পর্ষদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদেরকে যথাসময়ে ক্লাশ, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করতে বদ্ধপরিকর। এ বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং পুলিশ প্রশাসন ও রেলওয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্তমান রাজনৈতিক বিরূপ পরিস্থিতির মধ্যেও চবি’র একাডেমিক, প্রশাসনিক ও শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত রেখেছে। চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ জন্য বিশ্ববিদ্যলয় পরিবারের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…