খুলনা হতে ০১ টি ওয়ান শুটারগান ও ০৪ রাউন্ড কার্তুজসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গেফতার করেছে র‌্যাব-৬।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
২৫ আগষ্ট ২০২৩ তারিখ র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কেএমপি খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও চোরাচালান এর উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে কেএমপি খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার বাজারস্থ্য রাজবাধ রোডের মাহির স্টোরের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ সুমন(১৯), পিতা-নুর ইসলাম, থানা-হরিনটানা, জেলা-কেএমপি খুলনাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ০৪ টি কার্তুজ, এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার হরিনটানা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…