খুলনার দাকোপের সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের ৫নং সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও তাবারক বিতরণ করা হয়।
এ লক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুতারখালী ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে এবং সুতারখালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলী জুলু ও শিক্ষক অসিত কুমার মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত। সভার পূর্বে নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন এবং সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় ১মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সন্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, কে এম আজগর হোসেন ছাব্বির, সুশংকর বাছাড় চেকন, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, তন্ময় সরকার, হান্নান সানা, মনি মোহন সরদার, ভবতোষ মন্ডল, মিহির রায, জাবের আলী ঢালী, ডাঃ বঙ্কিম মিস্ত্রী, নিমাই রায়, আব্দুল বারিক মোড়ল, অর্ধেন্দু শেখর রায়, যুবলীগনেতা আরাফাত আজাদ, জি এম ফারুক হোসেন, অনিক হাসান পারভেজ, মোঃ ইমদাদুল শেখ, ইকরামুল হোসেন, জয়ন্ত মন্ডল, গাজী রাজু, শাকিল গাজী, গাজী শহিদুল ইসলাম, আনিচুর রহমান ফকির, বাচ্চু শিকারী, মেহেদী হাসান, রানা গাজী, রাতুল ফকির প্রমুখ।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…