মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ- খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাস্তা -ঘাটের বেহাল দশা যেন দেখার কেউ নেই। দুঃখের বিষয় ৬ নাম্বার ওয়ার্ডে কোন পিচের রাস্তা নাই। এখানের জনগণ খুবই অসহায়। এলাকা বাসী জানান নির্বাচন আসলেই এই এলাকার জন প্রতিনিধিরা এলাকার উন্নয়নে ভরিয়ে দেবে বলে ভোট দিতে বলে কিন্তু ভোট হয়ে যাওয়ার পর তাদের আর খোঁজে পাওয়া যায় না। কেউ বলে বানিশান্তা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন করবো কেউ বলে মডেল ইউনিয়ন বানাবো কেউ বলে বানিশান্তা হবে সেরা ইউনিয়ন কেউ বলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে তবে দুঃখের বিষয়ে এই যে ভোট হয়ে যাওয়ার পর আর আমাদের কেউ খোঁজ খবর রাখে না। যদি খোঁজ রাখতো তবে বৃষ্টির সময় কি রাস্তার অবস্থা এমন থাকতো। নছিমন চালক মিজান শেখ বলেন আজ ১ মাস আমরা রাস্তায় গাড়ি চালাতে পারি না। বলেন সাংবাদিক ভাই আমার পরিবার কি ভাবে চলবে শুধু আমি নই আমার মত শত শত পরিবার আজ আয় রোজগার হারিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। বানিশান্তা বাজারের আবেদ খান বলেন বানিশান্তা ইউনিয়নের অধিকাংশ এলাকায় রাস্তার এমন বেহাল দশা যেন দেখার কেউ নেই। বছরে দুই একবার যদিও এসব রাস্তার কিছু বাজেট আসে তবে যারা বাজেট পায় তারা কাজ না করে বাজেটের টাকা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। কেউ কিছুই বলে না এভাবে চলবে আর কতো দিন। বানিশান্তা ইউনিয়নের এলাকা বাসীর একটাই দাবি আমাদের রাস্তা- ঘাট অতি দ্রুত ঠিক করে দেওয়া হোক। মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবে রাস্তার কাজ করে এলাকা বাসীর ভোগান্তি দুর করা হোক এই দাবি জানিয়েছেন সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে।







