খুলনায় রাজধানী টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিক পালিত!

আজিজুল ইসলাম, খুলনা ।

খুলনায় সরকার অনুমোদিত আইপিটিভি রাজধানী টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে ও শূভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর কেসিসি র্মাকেটে খুলনা অফিসে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন খুলনা টিভি রির্পোটার্স ইউনিটির সভাপতি এশিয়ান টিভির ব্যুরো প্রধান বাবুল আকতার, খূলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইটিভির প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন ও রাজধানী টিভির ষ্টাফ রির্পোটার মো: নাইমুজ্জামান শরীফ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা টিভি রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, সাবেক সাধারণ সম্পাদক এএইচ এম শামীমুজ্জামান, টিভি রির্পোটার্স ইউনিটির সাবেক যুগ্মসম্পাদক আরটিভির প্রতিনিধি এসএম. মনিরুজ্জামান, দৈনিক দেশ সংযোগের ষ্টাফ রির্পোটার মো: শহিদুল হাসান, মুক্ত খবরের প্রতিনিধি কাজী তারেক আহমেদ, রাজধানী টিভির মোংলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, নিউজ২১-এর খুলনা প্রতিনিধি বিএম শহিদুল ইসলাম, দৈনিক সমকালের পলাশ দত্ত, দৈনিক কালান্তরের ষ্টাফ রির্পোটার মুন্সী মোস্তাক আহমেদ বাবুসহ গনমাধ্যম র্কমী ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ রাজধানী টিভির ৩য় র্বষে পর্দাপণে শুভেচ্ছা জানান। তারা বলেন, দেশের মানুষের কল্যান ও উন্নয়নে সঠিক তথ্য তুলে ধরবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত…

    খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *