কক্সবাজার সৈকত উপকূলে ভেসে আসছে একের পর এক লাশ

এম এ সাত্তার: কক্সবাজার প্রতিনিধি

জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছে কিছু সংখ্যক মাছ ধরার ট্রলার। এ দূর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এ পর্যন্ত ৬ জনের লাশ ভেসে এসেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মাঝিমাল্লা।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার পৌর শহরের সমিতিপাড়া এলাকায় এক জেলের মরদেহ ভেসে আসে। তবে এ মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি।

সী সেইফ লাইফগার্ডের এক সুপারভাইজার জানান, খবর পেয়ে তারা সকালে লাশটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন। তার ধারণা, সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত ট্রলার গুলোর মরদেহ ভেসে আসছে।

এর আগে গতকাল শনিবার সমিতিপাড়ায় ১টি ও ইনানীতে ২টি মরদেহ ভেসে আসে। তাছাড়া ইনানী সৈকত থেকে ১জন এবং কলাতলী পয়েন্ট থেকে ১জনের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ৬ জেলের মরদেহ ভেসে এলো।

ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে সাগরে মাছ ধরতে যাওয়া আটটি ফিশিং ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ ছিল। এর মধ্যে কয়েকজনের মরদেহ পাওয়া গেছে। অন্যান্য জেলেদের ভাগ্যে কি ঘটেছে একমাত্র আল্লাহ পাক জানেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…