এই শিক্ষাবৃত্তি ভবিষ্যতের নেতৃত্ব তৈরির একটি ভিত্তি” এটি আমার দায়বদ্ধতা— সৈয়দ মো. ফয়সল

মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান
রায়হান আহমেদ সম্রাট
মাধবপুর উপজেলা প্রতিনিধি, হবিগঞ্জ-
হবিগঞ্জের মাধবপুরে এস.এম.ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন,
“এই শিক্ষাবৃত্তি কোনো দান নয়, এটি আমাদের দায়বদ্ধতা। আমাদের সন্তানদের মধ্যে অনেকেই প্রতিভাবান, কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়ে। তাদের পথ সুগম করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি, এই শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠবে। সায়হাম গ্রুপ সবসময় শিক্ষার উন্নয়নে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফকরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন অব. লিয়াকত হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গংগেষ চন্দ্র দাস প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুনায়েত লস্কর।
৯টি বিদ্যালয়ে ৪৫০ শিক্ষার্থীর মধ্যে ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৩২ লাখ টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    অপরাধ দমনে সচেষ্ট থাকলেও কানাইঘাট থানার ওসি’র বিরুদ্ধে চালানো হচ্ছে মিথ্যা অপপ্রচার  

    সিলেট প্রতিনিধি ঃ আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের দুর্যোগ মুহুর্তে সিলেটের কানাইঘাট থানায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন আব্দুল আউয়াল। যখন পুলিশের মনোবল একেবারে ভেঙে পড়েছিল…

    জাতীয় সাংবাদিক সংস্থা মাধবপুর উপজেলা কমিটি গঠিত সভাপতি কে এম শামসুল হক ও সেক্রেটারি রায়হান আহমেদ সম্রাট 

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরিত পত্রে দৈনিক ইনকিলাবের…