উলিপুরে ২১ কেজি গাঁজাসহ (৩ জন) কে আটক করেছে পুলিশ 

নুর মোহাম্মদ রোকন বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার রুস্তম আলীর পুত্র মোঃ মাসুদ মিয়া (২২), নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়ের ধনীগাগলা গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৪) ও নেওয়াশী ইউনিয়নের পনির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (৩৫)।

জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ ও কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজার এলাকা থেকে ২১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিন মাদক ব্যবসায়ীর মধ্যে শফিকুল ইসলামের নামে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…