আমগাঁও ইউনিয়ন উপনির্বাচনে নৌকা পেলেন উমাকান্ত ভৌমিক—

আল আমিন আব্দুল্লাহ-
জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ২ নং আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যাদুরানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী উমাকান্ত ভৌমিক।
৯ ই জুন রোজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্হানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় শ্রী উমাকান্ত ভৌমিককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়।
উল্লেখ্য যে,২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান পাভেল তালুকদার ২৪ শে দিবাগত রাতে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে উক্ত আসনটি শূন্য ঘোষণা করে স্হানীয় সরকার বিভাগ। আগামী ১৭ই জুলাই আমগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের ভোট গ্রহনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…