আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিষ্ণুপদ রায় সন্ত্রাসী হামলা ও আক্রমন চালিয়ে বাড়ির জায়গা দখল ও পথ আটকে দেওয়ায় মানবতার জীবন যাপন করছে অসহায় পঙ্গু শাহাজান শেখের পরিবার

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ- খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চড়ার বাঁধ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ বিষ্ণুপদ রায় ও তার ছেলে পল্লোল রায়ের নেতৃত্বে ১০০-১৫০ জন সন্ত্রাসীদের ভাড়া করে এনে হামলা, লুটপাট, বাড়ি ঘর ভাংচুর ও সন্ত্রাসী আক্রমন করে আমাদের স্বত্বদখলীয় বাড়ির জায়গা দখল ও পথ আটকে দেওয়ায় মানবতার জীবন যাপন করছে অসহায় পঙ্গু শাহাজান শেখ ও তার স্ত্রী মুক্তি যোদ্ধার সন্তান বিলকিস বেগমসহ ৩ টি পরিবার। যেন দেখার কেউ নেই। শাহাজান শেখ বলেন আজ আমি পঙ্গু ও অচল বলে আমার পাশে কেউ নেই। শাহাজান শেখের স্ত্রী বিলকিস বেগম বলেন এ কেমন আইন ও বিচার ব্যবস্থা আমি মুক্তি যোদ্ধার সন্তান। আমার বাবা মুক্তি যোদ্ধা ছিল তার সন্তান হয়ে আজ স্বাধীন দেশে আমার স্বামী সন্তান নিয়ে বাড়ির ভিতর গত বৃহস্পতিবার থেকে আবদ্ধ হয়ে জীবন যাপন করছি। এজন্য কি আমার পিতা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছিল। এটাই কি স্বাধীন দেশের বিচার ব্যবস্থার নমুনা। দীর্ঘ ৬০ বছর ধরে আমার শশুর, শাশড়ি, দেবর, স্বামী, স্বত্বদখলীয় এই বাড়িতে বসবাস করছে। আর হঠাৎ করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিথ্যা বানোয়াট কেচের রায় নিয়ে কোন নোটিশ বা অপসারণের সতর্ক বার্তা ছাড়াই আমাদের বাড়ি ঘর ভাংচুর ও যাতায়াত পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। আমরা এখানে দুই ঘর মুসলমান বলে এমন সন্ত্রাসী কর্মকান্ড করে পথ বন্ধ করতে পেরেছে। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, দাকোপ উপজেলা প্রশাসনসহ সকলকে বিষয়টি জানানোর পরও সকলে নিরব। এটা কি স্বাধীন দেশের বিচার ব্যবস্থা হতে পারে। সকলের কাছে আমি একজন মুক্তি যোদ্ধার সন্তান হিসেবে জানতে চাই। সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এখনো পর্যন্ত বাড়ি ঢুকার পথ আটকে রাখা হয়েছে। পুরো পরিবার আজ বাড়ি থেকে বের হতে পারছে না। বাড়ির সামনের জায়গা দখল করে ঘিরে রেখেছে বিষ্ণুপদ রায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে। তার চুড়ান্ত ডিক্রি রায়ের বিরুদ্ধে বিজ্ঞ জেলা জজ আদলত, খুলনায় দেঃ আপিল ১৯/২৪ নং মোকদ্দমা দায়ের করা হয়। উক্ত মোকদ্দমা আপিলের শুনানির তারিখ গত ২৮ মে বৃহস্পতিবার এলসিআর তলব ও সমন জারীর জন্য দিন ধার্য্য হয়। ঐ দিন সন্ত্রাসী পর সম্পত্তি লোভী বিষ্ণুপদ রায়ের চুড়ান্ত ডিক্রির সকল রায়ের আদেশ স্থগিত করা হয়েছে তারপর ও আদালতের নিষেধাজ্ঞাও মানছে না তারা। তাই প্রশাসন সহ এলাকার সকল নেতারা নিরব। মানুষের যাতায়াতের পথ আটকে রাখা হয় এটা দাকোপে এই প্রথম দেখা গেল। প্রশাসন সহ সরকারের সকল পর্যয়ের কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…