আওয়ামী লীগের ভোট চাওয়ার কোনো অধিকার নেই : মুফতি ফয়জুল করিম

মোঃ রেজাউল আজিম বাঁশখালী চট্টগ্রাম
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বরিশালে ভোট চাওয়ার কোনো অধিকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই।

আজ শনিবার শহরের কলাপট্টি এলাকায় প্রচারণার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, গত ৫ বছরে সরকার সম্পদ বরাদ্দের ক্ষেত্রে বরিশালকে অবহেলা করেছে। তাই সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার কোনো অধিকার নেই।

আগের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন যে, সরকার তো ভোট চায় না, তারা বেআইনিভাবে তা আদায় করে নেয়। তারা নির্বাচনের আগের রাতে গোপনে ব্যালট বাক্সে কারচুপি করে। যার ফলে জনগণের ভোটের অধিকার প্রয়োগ বাধাগ্রস্ত হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…