অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা অসহায় মঈনুদ্দিনের

মো.সিয়াম হোসেন:
চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার দক্ষিণ পচ্চিম রাজারগাও গ্রামের সেকান্দর আলীর ছেলে মঈনুূ্দ্দিন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। বর্তমানে শয্যাশায়ী হয়ে বাড়িতে অবস্থান করছেন তিনি।
জানা যায়,মঈনুদ্দিন দীর্ঘ দুই বছর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিক শক্তি সামর্থ্য হারিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। অসুস্থ মঈনুদ্দিন প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার দুই বছর যাবত বিছানায় পড়ে থাকার পরও চিকিৎসা ভাতার তালিকাতে নাম নেই।
১নং রাজারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাদি মিয়া জানান, মঈনুদ্দিন অসুস্থ হলে তো আমি কি করবো। উপরের কর্মকর্তা আছে তারা দেখবে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মাসুদ জানান, মঈনুদ্দিন বিগত পাঁচ বছর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন। টাকার অভাবে সুচিকিৎসা ও ওষুধ কিনতে পারছেন না। চিকিৎসা ভাতা থেকে ও বঞ্চিত। আমরা স্থানীয় এলাকাবাসী মাঝে মাঝে যতটুকু পারি সহায়তা করি। সরজমিনে গিয়ে জানান যায় মঈনুদ্দিনের এক মেয়ে রয়েছে ধলাইতলী মহিলা মাদ্রাসায় নূরানী বিভাগে পরেন। অসুস্থ মঈনুদ্দিন জানান আমাদের জাগা জমিন সম্পতি যা ছিলো সব বিক্রি করে দিয়ে আমার অশুধ খাওয়ার টাকা হয়েছে কিন্তুু এখন আর আমাদের শুধু ছেট একটা বসত ঘর ছারা আর কিছুই নেই সংসার চলতে খুবই কষ্ট হয়ে যায় আমি জেলা প্রশাসক ও হাজিগঞ্জ উপজেলা ইউএনও স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।
অসহায় মাঈনুদ্দিনের বিকাশ।
01322958418
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…